বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডোপিং নিষেধাজ্ঞা শেষে ফিরেই জিতলেন শারাপোভা

news-image

স্পোর্টস ডেস্ক : মারিয়া শারাপোভার একটি ব্যাকহ্যান্ড শটগত বছরের অস্ট্রেলিয়ান ওপেন কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে হারের পর প্রথমবার কোর্টে নামলেন মারিয়া শারাপোভা। প্রায় দেড় বছরের ডোপিং নিষেধাজ্ঞা শেষে প্রথম ম্যাচ খেললেন তিনি এবং জিতলেন।

গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় ডোপ পরীক্ষায় শারাপোভার দেহে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়া যায়। দুই মাস পর মার্চের শুরুতে এ খবর জানায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। দুই বছরের জন্য তারা নিষিদ্ধ করে রুশ টেনিস তারকাকে। তবে ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন স্পোর্টসের (সিএএস) কাছে আবেদন করলে নিষেধাজ্ঞা কমে দাঁড়ায় ১৫ মাসে।

আর তার ফেরার দিনটি ছিল গত বুধবার। কোর্টে নেমেই দেখিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি। খেলার বাইরে থাকলেও নিজের ফিটনেস ধরে রেখেছেন শারাপোভা। স্টুটগার্ট ওপেনের প্রথম রাউন্ডে রবার্তা ভিঞ্চিকে ৭-৫, ৬-৩ গেমে হারান তিনি। ১১ এইচ ও ৩৯ উইনারে দ্বিতীয় রাউন্ডে উঠলেন শারাপোভা।

দীর্ঘদিন পর কোর্টে শারাপোভাডোপ পাপে নিষিদ্ধ হলেও শারাপোভাকে দারুণ অভ্যর্থণা পেয়েছেন সোল্ড-আউট এরেনার সাড়ে ৪ হাজার দর্শকের কাছ থেকে। কোর্টে আসার সময় সবার কাছ থেকে হাততালি পেয়েছেন তিনি। তার প্রতিদান ৩০ বছর বয়সী দিয়েছেন দারুণ এক জয়ে।

ভক্তদের উষ্ণ অভ্যর্থণায় মুগ্ধ শারাপোভা, ‘এ দিনটির জন্য অনেক সময় অপেক্ষা করেছি আমি। এরেনায় ঢোকার প্রথম কয়েক সেকেন্ডের অনুভূতি পৃথিবীর সেরা। আর দীর্ঘদিন পর সেখানে যাওয়া আরও বিশেষ কিছু।’

সাবেক এক নম্বর তারকা এর পর মুখোমুখি হবেন একাতেরিনা মাকারোভার। সূত্র- বিবিসি, ইএসপিএন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ