সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জোড়া গোল: বার্সেলোনার গোলবন্যা

news-image

স্পোর্টস ডেস্ক : কাম্প নউয়ে গতকাল বুধবার রাতে মেসির জোড়া গোলে ওসাসুনাকে ৭-১ গোলে হারিয়ে বিশাল জয় পায় বার্সালোনা। নেইমার, রবার্তো, সুয়ারেস, ইনিয়েস্তার মতো তারকাদের ছাড়াই এই সাফল্য তুলে নেয় বার্সা। এই রাউন্ডে লা লিগার শীর্ষে থাকা নিশ্চিত করলো লুইস এনরিকের দল।

শুরু থেকেই খেলায় একচেটিয়া নিয়ন্ত্রণ রেখে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। প্রতিপক্ষের পাস ধরে মাথা আর পায়ের টোকায় বল নিয়ন্ত্রণে রেখে ডি-বক্সের দিকে ছুটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান মেসি। ৩০ মিনিটে অবশ্য ব্যবধান দ্বিগুন করেন গোমেস। এই অর্ধে আর বেশি উত্তাপ ছড়ায়নি।

তবে দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই ৪৮ মিনিটে এক গোল শোধ করে ফেলে ওসাসুনা। মরালেসের বাঁকানো শটে কিছুই করার ছিল না বার্সা গোলরক্ষক টের টেগেনের। এই গোলের পাল্টা জবাবে ৫৭ ও ৬১ মিনিটে দুই গোল করে ওসাসুনাকে কাঁপিয়ে দেয় স্প্যানিশ জায়ান্টরা। প্রথমটি গোমেস করলেও পরেরটি করেন মেসি।

এই গোলের পরই মাঠ ছাড়েন মেসি। তার জায়গায় মাঠে আসেন কাস্তিলো। ৬৪ মিনিটে আলকাসের ও ৬৭ মিনিটে পেনাল্টি থেকে বার্সার হয়ে গোল করেন মাসচেরানো। শেষ দিকে ৮৬ মিনিটে ফের ওসাসুনার জালে বল পাঠান আলকাসের। ডেনিস সুয়ারেসের ক্রস থেকে ওসাসুনা গোলরক্ষকে বোকা বানান তিনি।

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে স্প্যানিশ জায়ান্টরা। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন