,

আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয় কমেছে

akauraব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগের অর্থবছরের তুলনায় ২০১৩-২০১৪ অর্থবছরে রপ্তানি আয় কমেছে প্রায় ১০০ কোটি টাকা। বিভিন্ন প্রতিকূলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ব্যবসায়ী ও কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এ বন্দরে রাজস্ব আয় বেড়েছে তিন গুণ। 

আখাউড়া স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থ বছরে ২২৬ কোটি ২১ লাখ ১৩ হাজার ৯৪ টাকার পণ্য রপ্তানি হয়েছে। মোট তিন লাখ ৬৬ হাজার ৬৮ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে ছিল সিমেন্ট, পাথর, মাছ ও প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য। ২০১২-১৩ অর্থ বছরে রপ্তানি আয় ছিল ৩২৭ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা। 

২০১৩-২০১৪ অর্থবছরে রাজস্ব আয় বেড়েছে তিন গুণ। মোট ৩৮০ মেট্রিক টন পণ্যের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৩৫ লাখ ২৬ হাজার ৩৫৬ টাকা। ২০১২-১৩ অর্থ বছরে রাজস্ব আয় হয় ১০ লাখ ৬০ হাজার ৬২৮ টাকা। 

সর্বশেষ অর্থবছরে এ বন্দর দিয়ে যাত্রী পারাপারও বেড়েছে। গত বছরের জুলাই থেকে এ বছরের মে পর্যন্ত ভারতে গেছে ২১ হাজার ৪৮১ জন এবং ভারত থেকে এসেছে ২৪ হাজার ১২০ জন যাত্রী। 

আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ‘বিভিন্ন কারণেই এ বন্দর দিয়ে পণ্য রপ্তানি কমে গেছে। ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালু হওয়ার কারণেই মূলত ভারতীয় ব্যবসায়ীরা আমদানিতে আগ্রহ হারিয়ে ফেলায় এখানে ব্যবসা কমে গেছে’। 

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীরা আগ্রহ হারিয়ে ফেলায় রপ্তানি কমে গেছে। আগরতলায় ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালু হওয়ার কারণে বিভিন্ন ফি বেড়ে যাওয়ায় ভারতীয়রা আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন না।’ 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ