,

শিরোপা পুনরুদ্ধার, বলীকে বিদায় বললেন দিদার

news-image

 

স্পোর্টস ডেস্ক :টানা ১২ বার জয়ী হন দিদার বলী। গত বছর হেরে যান উখিয়ার শামসু বলীর কাছে। এবার শিরোপা পুনরুদ্ধার করলেন দিদার। শিরোপা হাতে নিয়ে ঘোষণা দিলেন, জব্বারের বলীখেলায় আর অংশ নেবেন না তিনি। এটাই তাঁর সর্বশেষ অংশগ্রহণ।

 

আজ মঙ্গলবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঐতিহাসিক আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা দেশে তা জব্বারের বলীখেলা নামে পরিচিত। বিকেলে জব্বারের বলীখেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দেড় শতাধিক কুস্তিগীর ওই প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় আলোচনায় ছিলেন দিদার বলী ও শামসু বলী। টানা ১২ বারের চ্যাম্পিয়ন দিদার বলীকে হারিয়ে গত বছর হৈ চৈ ফেলে দেন শামসু। এ বছর শিরোপা পুনরুদ্ধার করলেন দিদার বলী। স্বাভাবিকভাবেই তিনি বেশ খুশি ছিলেন। আর ওই খুশি নিয়েই ঘোষণা দিলেন বিদায়ের। জানালেন, লালদীঘি ময়দানের বালুতে আর লড়বেন না তিনি।

শিরোপা হাতে দিদার বলী বলেন, ‘আমার বেশ আনন্দ লাগছে। আমি হাজার হাজার দর্শককে আনন্দ দিতে পেরেছি। দীর্ঘ ১৭ বছর ধরে আমি এই লালদীঘি ময়দানে জব্বারের বলীখেলায় অংশ নিচ্ছি। এ বছরই আমার খেলার সমাপ্তি ঘোষণা করছি।’

অপেক্ষাকৃত তরুণ শামসু বলী নিজের প্রত্যয়ের কথা জানালেন। এবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়েছিলেন। কিন্তু দিদারের অভিজ্ঞতার কাছে হেরেছেন বলে জানান।

তিনি বলেন, ‘গত বছর আমি চ্যাম্পিয়ন ছিলাম। এবারও আশা ছিল চ্যাম্পিয়ন হব। কিন্তু দিদার বলী অনেক আগে থেকেই খেলছেন এখানে।’

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়নকে বিজয় ট্রফিসহ নগদ ২০ হাজার টাকা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আ জ ম নাছির। এ সময় রানার আপকে ট্রফিসহ ১৫ হাজার টাকা ও অংশগ্রহণকারী প্রত্যেক বলীকে মেডেলসহ এক হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে ১৯০৯ সালে এ প্রতিযোগিতার প্রচলন করেন স্থানীয় ব্যবসায়ী আবদুল জব্বার। কালক্রমে তা ‘জব্বারের বলীখেলা’ নামে পরিচিত হয়। ওই প্রতিযোগিতাকে কেন্দ্র করে লালদীঘি ময়দানে আয়োজিত হয় বৈশাখী মেলা, যার ব্যাপ্তি দিনে দিনে বাড়ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর