বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংগঠনিক পুনর্গঠনে ৫১টি দল গঠন : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে সংগঠিত করতে বিএনপির ৫১টি টিম মাঠে নামছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সারাদেশে বিএনপি পুনর্গঠনের জন্য গঠিত ৫১ টিমের দলনেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সারাদেশে দলের সাংগঠনিক অবস্থা ও টিম প্রধানদের করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী দলের সাংগঠনিক পুনর্গঠনের জন্য ৫১টি দল গঠন করা হয়েছে। এসব দল সারাদেশের ৭৭টি সাংগঠনিক জেলা সফর করবে। নেতৃত্বে থাকবেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সেখানে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আমাদের দলের স্থানীয় পর্যায়ের সব নেতাকর্মীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে মিলিত হবেন। তারা দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

মির্জা ফখরুল আরো বলেন, আন্দোলন ও আগামী নির্বাচনসহ সব বিষয়ে আলোচনা হবে। আশা করছি, এ সফরে আমাদের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে, ঐক্য বৃদ্ধি পাবে। নেতাকর্মীরা ভবিষ্যৎত কার্যক্রমের জন্য আরো বেশি উজ্জীবিত হবেন। কারণ আমাদের এ কর্মসূচির মধ্যে বর্তমান রাজনীতির সব কিছুই বিদ্যমান থাকবে। সাংগঠনিক এ সফর ২২ এপ্রিল থেকে শুরু হয়েছে যা আগামী ৭ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদীন ফারুক, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ