,

মেসির ৫০০ গোলের হিসেব জানেন কী?

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে রোনাল্ডোর কাছে হারতে হয়েছিল মেসিকে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও দলকে তুলতে ব্যর্থ হয়েছিলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। ইদানিং প্রায়ই তাকে শুনতে হচ্ছিল যে, সেরা ফর্মের মেসি এখন অতীত। সব প্রশ্নের জবাবের যেন রবিবারের এল ক্লাসিকোকেই বেছে নিয়েছিলেন মেসি। ব্যক্তিগত দ্বৈরথে রোনাল্ডোকে শুধু টেক্কাই দিলেন না,এল ক্লাসিকোয় জোড়া গোল করে বার্সেলোনার জার্সিতে পাঁচশো গোল করার নজির গড়ে ফেললেন আর্জেন্টিনীয় সুপারস্টার। এক নজরে দেখে নিন বার্সার জার্সিতে মেসির পাঁচশো গোলের পরিসংখ্যান-

লা লিগা-৩৪৩
চ্যাম্পিয়ন্স লিগ-৯৪
কোপা দেল রে-৪৩
স্প্যানিশ সুপার কাপ-১২
ক্লাব বিশ্বকাপ-৫
ইউরোপিয়ান সুপার কাপ-৩
একত্রিশ গোল করে এই মুহুর্তে লা লিগার সর্বোচ্চ গোলদাতা মেসি। চলতি মরসুমে চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোলদাতাও LM10। সব প্রতিযোগীতা মিলিয়ে মেসির নামের পাশে ছেচল্লিশ ম্যাচে সাতচল্লিশ গোল। মেসি ভক্তরা বলছেন,এত পরও কি বলা হবে আর্জেন্টিনীয় তারকা তার সেরা খেলাটা খেলে ফেলেছেন। সূত্র: জিনিউজ টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা