,

ঘরের ছেলেকে দলে নিল গুজরাট

news-image

স্পোর্টস ডেস্ক : ইরফান পাঠান গত বছর আইপিএল খেলেছিলেন রাইজিং পুণে সুপারজায়েন্টের হয়ে। তবে এক মৌসুমের পরেই তাঁকে ছেড়ে দেয় পুণে। এ’বছর নিলামে তাঁকে নেয়নি কোন দল। আইপিএলের দশম সংস্করণের মাঝে দল পেলেন তিনি। ডোয়েন ব্রাভোর পরিবর্তে জুনিয়র পাঠানকে দলে নিল গুজরাট লায়ন্স।

চোটের জন্য গুজরাট লায়ন্সের হয়ে এখনও মাঠেই নামতে পারেননি ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। তাঁর বদলি হিসেবে তাই ঘরের ছেলে পাঠানকেই বেছে নিল লায়ন্স। সুরেশ রায়নার নেতৃত্বে লায়ন্সরা এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে দু’টি ম্যাচে জয় পেয়েছে। আইপিএল টেবলে তারা সাত নম্বরে রয়েছে।

প্রাক্তন এই ভারতীয় অলরাউন্ডার এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ‘মিলিয়ন ডলার বেবি’ টুর্নামেন্টে ১০২ ম্যাচ খেলে ১১৩৭ করেছেন ও ৮০টি উইকেট পেয়েছেন। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর