,

জুলিয়া রবার্টসের সঙ্গে দেখা মেসি-রোনালদোর

news-image

অনলাইন ডেস্ক : মাত্রই এল ক্লাসিকো শেষ হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদেরা তখনো লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে হেরে যাওয়ার হতাশা থেকে বের হতে পারেননি। ঠিক সেই সময়েই রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে গিয়ে হাজির জুলিয়া রবার্টস। অস্কারজয়ী হলিউডের এই অভিনেত্রির সান্নিধ্যে রোনালদো-রামোসদের হতাশার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়েছে।

রবার্টসের দেখা পেয়ে যেন চাঙা হয়ে উঠেছিল পুরো রিয়াল শিবির। রোনালদো এগিয়ে এসে তাঁর সঙ্গে হাত মেলালেন। করলেন কুশল বিনিময়। হলিউডের এত বড় তারকাকে কাছে পেয়ে তাঁর সঙ্গে একটি ছবি তুলে রাখতেও ভোলেননি রিয়ালের পর্তুগিজ ফরোয়ার্ড। রোনালদোর পর একে একে রবার্টসের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস, ডিফেন্ডার মার্সেলো, কোচ জিনেদিন জিদান।

জুলিয়া রবার্টসের সঙ্গে ছবি তোলার জন্য এগিয়ে এলেন রোনালদো। ছবি: টুইটার

বার্সা খেলোয়াড়দের উচ্ছ্বাসে বাড়তি মাত্রা যোগ করতেই হয়তো রবার্টস পা রাখেন তাদের ড্রেসিংরুমেও। তাঁকে কাছে পেয়ে ছবি তোলেন মেসিসহ বার্সার অনেক খেলোয়াড়ই। রবার্টস পরে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে যান। ঐতিহ্যবাহী মাঠটিতে পা রাখতে পেরে দারুণ উচ্ছ্বসিত ছিলেন এই অভিনেত্রী। রবার্টসের মুখের চওড়া হাসিই বলে দিচ্ছিল বার্নাব্যুর ঘাস মাড়াতে পেরে কতটা রোমাঞ্চিত তিনি। সূত্র: ফক্স স্পোর্টস

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা