সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দেখছে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : চতুর্থ দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানের রয়েছে সফরকারী পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইয়াসির শাহর ঘূর্ণিতে ৯৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে। সফরকারীদের প্রথম ইনিংসের চেয়ে এখন ২৮ রান পিছিয়ে ক্যারিবীয়রা।

এর আগে ৪ উইকেটে ২০১ রান নিয়ে ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করতে নামেন মিসবাহ ও আসাদ শফিক। তবে দিনের শুরুতেই ২২ রান করে সাজঘরে ফেরেন শফিক। এরপর সরফরাজকে সঙ্গে নিয়ে ৮৪ রানের জুটি গড়ে দলকে লিড এনে দেন মিসবাহ। সরফরাজ ৫৪ রান করে বিদায় নিলে শেষ দিকে আর কেউ সঙ্গ দিতে ব্যর্থ হন অধিনায়ককে।

ফলে ৪০৭ রান করে থামে পাকিস্তান। ৯৯ রান করে অপরাজিত থাকেন মিসবাহ উল হক। মাত্র ১ রানের জন্য বিদায়ী টেস্ট সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি বঞ্চিত হতে হয় পাক অধিনায়ককে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনটি করে উইকেট ভাগাভাগি করেন শ্যানন গ্যাব্রিয়েল ও আলঝারি জোসেফ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে ক্রেইগ ব্রাফেটকে (১৪) সাজঘরে ফিরিয়ে প্রথম আঘাত হানেন ইয়াসির শাহ। দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে কিরন পাওয়েল ও শিমরন হেটমেয়ার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। তবে ১৭ রানের মধ্যে ডানহাতি এই স্পিনার একে একে কিরন পাওয়েল (৪৯), শিমরন হেটমেয়ার (২০) ও শাই হোপকে (৬) সাজঘরে ফেরালে জয়ের স্বপ্ন নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি