আর্জেন্টিনার বিশ্বকাপ খোলা নিয়ে সন্দেহ ম্যারাডোনার
স্পোর্টস ডেস্ক : ছিয়াশির মহানায়ক ডিয়েগো ম্যারাডোনা। এখনো তিনি জারিয় আছেন আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে। কোচ হিসেবে জাতীয় দলে ফিরে তিনিও দেখেছিলেন, আর্জেন্টিনা বাছাইপর্বে কীভাবে ধুঁকছে। যে যাত্রা প্রায় অলৌকিকভাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তুললেও ২০১০-এর আসল মঞ্চে গিয়ে আর জাদু দেখানো হয়নি কোচ ম্যারাডোনার।
সেই আর্জেন্টিনা এবারো বাছাইপর্ব পাড়ি দিতে ধুঁকছে। কিন্তু এবার আশার বাণী শোনাচ্ছেন না ম্যারাডোনা। তার বাণীতে জড়িয়ে আছে সংশয়।
আর্জেন্টিনা কি পারবে বিশ্বকাপে যেতে? মেসির নিষেধাজ্ঞা যদি না কমে, যেটা কমবে বলে এখনো নিশ্চিতভাবে কিছু শোনা যায়নি। ম্যারাডোনার সন্দেহ, আর্জেন্টিনা হয়তো বাদ পড়বে বাছাইপর্বেই!
রেডিও রিভাদাভিয়াকে ম্যারাডোনা বলেছেন, ‘আমরা সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছি। মেসি যদি না থাকে আমরা বাছাইপর্ব উতরে যাব কি না, আমার সন্দেহ হয়।’











