,

কথা রাখলেন না মম!

momলাক্সতারকাখ্যাতি অর্জনের পর মম চিত্রনায়ক রিয়াজের বিপরীতে তৌকীর আহমেদের নির্দেশনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে প্রথম অভিনয় করেন। ছবিটির সুবাদে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। তবে খুব সম্প্রতি চলচ্চিত্রভিন্ন অন্য কোন মাধ্যমে কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন লাক্সতারকা জাকিয়া বারী মম। কিন্তু এক বছর অতিবাহিত হতে না হতেই আবার ছোটপর্দায় কাজ শুরু করেছেন তিনি।

এ প্রসঙ্গে মম জানান, জীবনের তাগিদে চলচ্চিত্রের পাশাপাশি তাকে নাটকেও কাজ করতে হচ্ছে। আজকাল শুধুমাত্র চলচ্চিত্র দিয়ে জীবন চালানো দায়। তাই তিনি আবার নাটক-টেলিছবিতে অভিনয় শুরু করেছেন। আসন্ন ঈদের জন্য এ পর্যন্ত মম চারটি নাটকে অভিনয় করেছেন বলে জানিয়েছেন। নাটকগুলো পরিচালনা করেছেন সকাল আহমেদ, এস এ হক অলিক ও বি ইউ শুভ। এরমধ্যে ‘দ্যা ফেইথ ইভেন ম্যানেজম্যান্ট’ নাটকটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। এতে তার বিপরীতে রয়েছেন সজল।

এদিকে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে তিনি ‘টুকরো মেঘের গল্প’ নাটকে কাজ করেছেন। নাটক দুটি যথাক্রমে এটিএন বাংলায় ও বাংলাভিশনে প্রচার হবে। সকাল আহমেদের নির্দেশনায় ‘কাব্য কথা’ নাটকটিতেও মম’র বিপরীতে রয়েছেন সজল।

তাছাড়া বি ইউ শুভর পরিচালনায় অপূর্ব’র বিপরীতে তিনি ‘শেকড়’ নাটকে অভিনয় করেছেন। মম জানান, আরো বেশ ক’টি ঈদের নাটকে তার অভিনয়ের কথা রয়েছে। সবমিলিয়ে ঈদের অনুষ্ঠানমালায় তাকে ৭-৮টি নাটকে দেখা যাবে।

এদিকে মম এরইমধ্যে দুটি ছবির শুটিং প্রায় শেষ করেছেন। রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ ও শিহাব শাহিনের ‘ছুঁয়ে দিলে মন’ শিরোনামের ছবি দুটিতে তিনি নিজেকে একেবারেই নতুন রূপে উপস্থাপন করেছেন। এরমধ্যে ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতে জায়েদ খান ও আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন মম। আর ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে