,

‘জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চট্টগ্রাম বন্দর’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, চট্টগ্রাম বন্দর জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ১৮৮৮ সালের ২৫ এপ্রিল চট্টগ্রাম বন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। তার আগে থেকেই জাতীয় উন্নয়নে এ বন্দরটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভূ-রাজনৈতিক বিবেচনায় এ বন্দরের গুরুত্ব আজ বিশ্বব্যাপী স্বীকৃত।

মঙ্গলবার ১৩০তম বন্দর দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

চট্টগ্রাম বন্দরকে এতদঞ্চলের একটি আধুনিক এবং উন্নত বন্দর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বন্দর কর্তৃপক্ষের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে এমন আশা প্রকাশ করে আবদুল হামিদ বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আগামীতেও চট্টগ্রাম বন্দরের গৌরবোজ্জ্বল ভূমিকা অক্ষুন্ন থাকবে, এটাই দেশবাসীর প্রত্যাশা।

বাণীতে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এ বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। সত্তর দশকের শেষের দিকে এ বন্দর কন্টেইনার বন্দরের যুগে প্রবেশ করে। ২০১৬ সালে এ বন্দর ২৩ লাখ টিইইউস কন্টেইনার হ্যান্ডেলিং করেছে, যা খুবই প্রশংসনীয়।

রাষ্ট্রপতি বলেন, বিগত অর্থবছরে চট্টগ্রাম বন্দর ১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে এবং লয়েড’স লিস্টের জরিপে চট্টগ্রাম বন্দর বিশ্বের ১০০টি কন্টেইনার পোর্টের মধ্যে ১১ ধাপ এগিয়ে ৭৬তম অবস্থানে উন্নীত হয়েছে।

তিনি বলেন, বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্ণফুলি কন্টেইনার টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া টার্মিনাল ও বে টার্মিনাল নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বন্দরের কর্মদক্ষতা ও সামগ্রিক কার্যক্রমে এ ধরণের গতিশীলতা অব্যাহত থাকলে চট্টগ্রাম বন্দর আরো সমৃদ্ধি ও দক্ষতা অর্জনে সক্ষম হবে।

বাণীতে রাষ্ট্রপতি বন্দর দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচিকে স্বাগত জানান এবং দিবসটির সার্বিক সাফল্য কামনা করেন। সূত্র : বাসস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে