১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন শতবর্ষী ভারতীয় স্প্রিন্টার

news-image
নিউজিল্যান্ডের অকল্যান্ডে আজ সোমবার ওয়ার্ল্ড মাস্টার্স গেমসে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে সোনা জিতেছেন শতবর্ষী ভারতীয় নারী মান কাউর। তার বয়স হয়েছিল ১০১ বছর। ১০০ মিটার স্প্রিন্ট শেষ করতে কাউর ১ মিনিট ১৪ সেকেন্ড সময় নেন। তার এই জয়ের মধ্যদিয়ে আবারো প্রমান হল যে, বয়স শুধুমাত্র একটি সংখ্যা। কোন কিছু জয় করতে হলে ইচ্ছাশুক্তি থাকতে হয়।
১০০ বছর বা তার বেশি বয়সী ক্যাটাগরির এই ইভেন্টে কাউরই একমাত্র প্রতিযোগী ছিলেন। এই বয়সে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে সবার নজর কাড়েন তিনি। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানো নয়, বরং প্রতিযোগিতায় অংশগ্রহণই ছিল কাউর জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
দৌড় শেষ করার পর কাউরের চোখে-মুখে বিজয়ের হাসি ফোটে। তিনি উচ্ছ্বাসিত ভঙ্গিতে ‘ভি’ চিহ্ন দেখান। পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানান।
কাউরকে গলায় যখন স্বর্ণপদক পরিয়ে দেওয়া হয়, তখন খুশিতে আত্মহারা হন তিনি।
কাউর সাংবাদিকদের বলেন, তিনি প্রতিযোগিতা উপভোগ করেছেন। অনেক অনেক খুশি তিনি। তিনি দৌড়ে আরও অংশ নেবেন। দৌড় ছাড়বেন না। থামবেন না বলেও জানান তিনি।
ওয়ার্ল্ড মাস্টার্স গেমসে ২০০ মিটার স্প্রিন্ট, শট পুট ও বর্শা নিক্ষেপে কাউর অংশ নেবেন।
ক্রীড়ার এই আসরে কাউরকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়োজকেরা।
ওয়ার্ল্ড মাস্টার্স গেমস ২০১৭-এর প্রধান নির্বাহী জিন্নাহ উটেন বলেন, ‘সবার জন্য ক্রীড়া’—এই দর্শনের বাস্তব উদাহরণ কাউর। আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন