সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৯ বিশ্বকাপ ঘরে তুলতে চান সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। আর সেখানে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়ে দেন, ২০১৯ আসরেই বাংলাদেশের হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি।

তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে ২০১৪ সালের নভেম্বর থেকে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। যার প্রভাবটা পড়েছিলো ২০১৫ বিশ্বকাপে। সবকিছু মিলিয়েই শ্রীলঙ্কান কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গা মন্তব্য করেছেন, ২০২৩ বিশ্বকাপ ঘরে তুলবে বাংলাদেশ।

কিন্তু সাকিব জানাচ্ছেন ২০২৩ নয়, ২০১৯ সালেই শিরোপা ঘরে আনার ভালো সুযোগ রয়েছে তাদের সামনে, ‘আমরা বেশ ভালোভাবে প্রস্তুত হচ্ছি। ২০১৯ সালে আমাদের ভালো সুযোগ রয়েছে শিরোপা জয়ের। যেভাবে এগোচ্ছি তাতে সামনের আসরে খুব প্রতিযোগিতাপূর্ণ একটা দল গড়তে পারবো। ’

জাতীয় দলের জন্য বিশ্বসেরা এই অলরাউন্ডার লক্ষ্য একটাই, বিশ্বকাপ জয়। আর সেটা যে কোন মূল্যে তাও জানিয়ে দিয়েছেন ওই সাক্ষাতকারেই। প্রশ্ন উঠেছিলো, টেস্ট সিরিজ জিততে চান নাকি বিশ্বকাপ? সাকিবের উত্তর, ‘বিশ্বকাপ’। প্রশ্নকর্তার পুরনরায় প্রশ্ন, ‘যদি শীর্ষ টেস্ট দলের বিপক্ষে টেস্ট সিরিজ জয় হয়? সাকিব জানান, তারপরও তিনি বিশ্বকাপ চান। যদি এমন হয় যে, এক নম্বর টেস্ট দলের ঘরের মাটিতে টেস্ট জেতেন, তাতেও মন ভরবে না এই বাংলাদেশি ক্রিকেটারের। সবকিছুর পরও তিনি বিশ্বকাপই চান। সূত্র: ক্রিকবাজ

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই