,

নিষিদ্ধই থাকছেন নেইমার

news-image

 

স্পোর্টস ডেস্ক :শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল বার্সেলোনা। তবে ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে কাতালান ক্লাবটির। নেইমারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করেছিল বার্সা। তবে তাতে কোনো সাড়া মেলেনি। নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য স্প্যানিশ স্পোর্টস ট্রাইব্যুনালেও আপিল করেছিল লুইস এনরিকের দল। সেখান থেকেও মেলেনি সাড়া। ফলে আজ রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মর্যাদার এল ক্লাসিকোতে নিষিদ্ধই থাকছেন নেইমার।

মালাগার বিপক্ষে স্প্যানিশ লা লিগা ম্যাচে লাল কার্ড দেখেছিলেন নেইমার। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিরস্কার করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে নেইমারকে অতিরিক্ত দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। সেই রায়ের বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে আপিল করলে সেখানে হেরে যায় বার্সা। এরপর সিএএস থেকেও ইতিবাচক সাড়া না পাওয়ায় নেইমারকে ছাড়াই এল ক্লাসিকোর দল গঠনের সিদ্ধান্ত নেয় কাতালানরা। এক বিবৃতির মাধ্যমে এটি নিশ্চিত করেছে বার্সেলোনা।

এক বিবৃতিতে বার্সা জানায়, ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ম্যাচ শুরুর ১২ ঘণ্টারও কম সময় আগে খেলায় মনোযোগ রাখার লক্ষ্যে আমরা নেইমারকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের