আইপিএলের সর্বকালের সেরা অলরাউন্ডার হচ্ছেন সাকিব!

news-image

 

স্পোর্টস ডেস্ক :সর্বকালের সেরা একাদশ নির্বাচন করার জন্য ইতোমধ্যে সাতজন ব্যাটসম্যান নির্বাচন করে ফেলেছেন পাঠকরা। সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্রমান্বয়ে সেরা সাতে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রোহিত শর্মা, ডেভিড মিলার ও ইউসুফ পাঠান। এবার সেরা একাদশের জন্য এক বা দুজন অলরাউন্ডারের জন্য পাঠকদের ভোট চাওয়া হয়েছে। ইতোমধ্যে ১৬ হাজারের বেশি ভোট পেয়ে সর্বকারের সেরা একাদশে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা ডোয়াইন ব্রাভো পেয়েছেন ১০ হাজারের বেশি ভোট।

শুরুর দিকে চিত্রটা অবশ্য ভিন্ন ছিল। ডোয়াইন ব্রাভো সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে ছিলেন। এরপর ছিলেন রবীন্দ্র জাদেজা, আন্দ্রে রাসেল, শেন ওয়াটসন, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড। তবে এর পরই তরতর করে এগিয়ে যেতে থাকেন সাকিব আল হাসান। মাত্র দুদিনের ব্যবধানে ১৬ হাজারের বেশি ভোট পেয়ে প্রথম স্থানে উঠে এসেছেন তিন ফরমেটে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রিকইনফোর পোলে সাকিবের পরিচিতি সম্পর্কে বলা হয়েছে, ‘২০১৪ সালের আসরে ১০ উইকেট ও ২০০ রানের বেশি করা একমাত্র ক্রিকেটার তিনি। সে বছর তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৯.৩৪, যা ২০০ রানের বেশি করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। যদিও তিনি অন্যদের মতো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তবে দলের প্রয়োজনে সবসময়ই নির্ভরযোগ্য পারফরমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার আইপিএল শিরোপজয়ী দলে অন্যতম সেরা সদস্য ছিলেন তিনি, যে কি না মিডল অর্ডারে ভালো ব্যাটিং করে থাকেন আর ইনিংসের মাঝামাঝি সময়ে তাঁর স্পিন দারুণ কার্যকরী।’

সাকিবের পরে রয়েছেন ডোয়াইন ব্রাভো। তিনি পেয়েছেন ১০ হাজারের বেশি ভোট। সাত হাজারের বেশি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। আর প্রায় ৫ হাজার ভোট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন