,

‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরাঞ্চল প্লাবিত’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের হাওর অঞ্চলের ওপর দিয়ে এবছর অতিরিক্ত পানি প্রবাহিত হয়েছে। আর এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডোর কিছুই করার ছিল না। তবে হাওড় বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার স্বাভাবিক সময়ের আগে বৃষ্টি হয়েছে এবং অতিবৃষ্টি হয়েছে। অতিবৃষ্টিতে ও বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢল নেমে পানির প্রবাহ স্বাভাবিকের চেয়ে ৮.১ মিটার বেশি উচ্চতায় হয়েছে। আমাদের ৬.৫ মিটার পর্যন্ত বাঁধ দেওয়া আছে। সাধারণত এর ওপর দিয়ে পানি প্রবাহিত হয় না। এবার ৮.১ মিটার উচ্চতায় পানি প্রবাহ হওয়ায় হাওর অঞ্চলে পানি ছড়িয়ে পড়েছে। এ ছাড়া, পানির স্রোতে কিছু কিছু বাঁধ ভেঙেও গেছে।’

তিনি বলেন, গত বছর বাঁধ নির্মাণে কিছু অনিয়ম হয়েছে। সেক্ষেত্রে আমরা ৫০ শতাংশ পেমেন্ট আটকে দিয়েছি। এবছরও কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমানের নেতৃত্বে একটি এবং পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মমতাজ উদ্দিনের নেতৃত্বে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দুটি কাজ করছে।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, ‘এ বছর নতুন বাঁধ নির্মাণ ও পুরাতন বাঁধ মেরামতের জন্য ৬০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২২ কোটি টাকা ছাড় করা হয়েছে। আর এ ২২ কোটি টাকার মধ্যে ৯ কোটি টাকা কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি সংবাদপত্রে দেখেছি মেঘালয় থেকে আসা পানিতে ইউরেনিয়াম আছে। সেই পানি হাওরের পানিতে মিশে গেছে। তবে এটি সঠিক কিনা তা পারমাণু শক্তি কমিশন পরীক্ষা-নিরীক্ষা করছে। কমিশনের প্রতিবেদনের ওপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে