সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই ডাক আসবে : নজরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : নেতা-কর্মীদের ঝুঁকি নিয়ে লড়াইয়ে নামার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘শিগগিরই ডাক আসবে। প্রস্তুতি নিন।’

আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এই আহ্বান জানান। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদের মুক্তির দাবিতে ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলার সাবেক ছাত্রনেতারা এই সভার আয়োজন করেন।

নজরুল ইসলাম খান বলেন, সারা দেশের মানুষ এই সরকারের ওপর ক্ষুব্ধ। তারা বিএনপিকে বিকল্প মনে করে। এখন অনিবার্য দায়িত্ব প্রয়োজনে ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে লড়াইয়ের ময়দানে নামতে হবে। এটি হবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক লড়াই। সে প্রক্রিয়া শুরু হয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, এখন আওয়ামী লীগের অত্যাচারের মাত্রা আরও বেশি। তারা জোর করে ক্ষমতায় না থাকলে ভোট হলে ক্ষমতায় আসতে কত বছর লাগবে তার হিসাব নেই।

সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি