সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাজনীতিতে শুধু মুক্তিযুদ্ধের পক্ষরা থাকবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের পক্ষরা শুধু রাজনীতিতে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

‘জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে হলে রাজনীতিতে একবার রাজাকার-একবার মুক্তিযোদ্ধার সরকার- এ মিউজিক্যাল চেয়ারের খেলা বন্ধ করার’ দাবিতে ঢাকা মহানগর জাসদ এ মানববন্ধনের আয়োজন করে।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে মানববন্ধনে শিরীন আখতারসহ (এমপি) দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা জঙ্গি, যুদ্ধাপরাধী ও রাজাকারদের সঙ্গে সম্পর্ক রাখে, সংবিধানের চার নীতি মানে না, স্বাধীনতার ঘোষণা ও বঙ্গবন্ধুকে মানে না, ত্রিশ লাখ শহীদ ও ২৫ মার্চের কালোরাত মানে না, তাদের সঙ্গে রাজনৈতিক লেনদেন আত্মঘাতী এবং গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, আমরা যখন জঙ্গি দমনের যুদ্ধে একটার পর একটা সাফল্য অর্জন করছি, তখন তাদের দোসররা গণতন্ত্রের দোহাই দেয়ার সুযোগ নিয়ে রাজনীতিতে হালাল হওয়ার অপচেষ্টায় লিপ্ত। তারা যতদিন রাজনীতিতে সক্রিয় থাকবে, ততদিন দেশে জঙ্গি উৎপাদন-পুনরুৎপাদন হতে থাকবে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি