সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদের ভাগ্নি টুম্পাকে ঘরে তুললেন বাবলু

news-image

ফের বিয়ের পিঁড়িতে বসলেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের ভাগ্নি মেহেজেবুননেছা রহমান টুম্পাকে বিয়ে করেছেন তিনি।

শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ সময় বাবলুর মামা শ্বশুর এইচএম এরশাদ ছাড়াও জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় গুলশানের লা মেরিডিয়ান রেস্তোরাঁয় প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এতে উভয় পরিবারের সদস্যরা ছাড়াও দলের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদ সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

বাবলুর শাশুড়ি মেরিনা রহমান এরশাদের আপন বোন। তিনি জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্যও (এমপি)। আর মামি শাশুড়ি রওশন এরশাদ জাতীয় সংসদের বর্তমান বিরোধীদলের নেতা। এরশাদের একান্ত আগ্রহ ও উদ্যোগেই জিয়াউদ্দিন বাবলুর সঙ্গে টুম্পার বিয়ে হয়েছে।

জানা যায়, টুম্পার সঙ্গে বাবলুর চেনা পরিচয় আগে থেকেই। দুইজনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে বাবলুর স্ত্রী ফরিদা সরকার মারা যান।

তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। স্ত্রী মারা যাওয়ার পর একা হয়ে পড়েন বাবলু। বাবলুর একমাত্র ছেলে ও পুত্রবধূরও এ বিয়েতে সম্মতি রয়েছে। জাতীয় পার্টির সাবেক মহাসচিব বাবলু ২০১৪ সালের নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে এমপি নির্বাচিত হয়েছেন।

এরশাদ সরকারের আমলের মন্ত্রী বাবলুর সঙ্গে বিয়ে হওয়া মেহেজেবুননেছা বেসরকারি সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের পরিচালক। প্রথম সংসারে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট