,

এদেশে নির্বাচন বিএনপি ছাড়া হবে না : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘বিএনপি অংশ না নিলেও নির্বাচন হবে’- স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিমের এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে ছাড়া এদেশে নির্বাচন হবে না। বিএনপিকে কী করে নির্বাচনে আনবেন সে চেষ্টা করুন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ সব গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের প্রতি পদে পদে আটকে রাখবেন, বাধা দেবেন, আবার বলবেন নির্বাচনে যান। এসব হবে না। আমরা পরিষ্কার করে বলেছি, নিরপেক্ষ সরকারের অধীনে (যিনি নির্বাচনকালীন কোনো সুবিধা নেবেন না) এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। অন্যথায় কোনো নির্বাচন হবে না।

নিখোঁজ থাকা বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব বলেন, আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। পাঁচ বছর হয়ে গেছে আমরা ইলিয়াস আলীর খবর পাইনি। হয়তো সে ফিরে আসবে, সেই আশায় এখনও তার পরিবার অপেক্ষা করছে। যারা এই অপরাধে যুক্ত তারা ক্ষমা পাওয়ার নয়। ভবিষ্যতে এদের বিচার করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে