,

বীমা খাতে কর কমানোর দাবি বিআইএর

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বীমার বিভিন্ন স্তরে যেভাবে কর আরোপ করা হয়েছে তাতে গ্রাহকরা বীমা করতে আসবে না। এজেন্টরা আগ্রহ হারাবেন। ফলে বীমা কোম্পানিগুলোর টিকে থাকা কষ্টসাধ্য হয়ে পড়বে।

বুধবার বিআইএ কার্যালয়ে বীমা মালিক ও নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আয়োজিত (বিআইএ) এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বীমা কোম্পানিগুলোর বিভিন্ন দাবি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় বীমা শিল্পের উন্নয়নের বাধা দূর করতে আরও তিনটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে – পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর কর্পোরেট ট্যাক্সের হার অন্য খাতের তালিকাভুক্ত কোম্পানির মতো ২৫ শতাংশ করতে হবে। বর্তমানে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোকে ৪০ শতাংশ হারে কর্পোরেট ট্যাক্স দিতে হচ্ছে। এ সময় করমুক্ত ডিভিডেন্ট আয়ের সীমা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করার দাবি জানানো হয়।

বিআইএর সভাপতি শেখ কবির হোসেন বলেন, আমাদের দাবিগুলো অর্থমন্ত্রী নীতিগতভাবে সমর্থন করেন। অর্থমন্ত্রীর অভিমত আমাদের দাবিগুলো পূরণ করা উচিত। জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) আমাদের দাবির সঙ্গে একমত। তারপরও আমরা কিছুই পাচ্ছি না।

বীমা শিল্পের উন্নয়নে বিভিন্ন ধরনের কর বাধা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৪ সালের সার্কুলার অনুযায়ী জীবন বীমা পলিসির ডিপোজিট হোল্ডারদের মুনাফার ওপর ৫ শতাংশ গেইন ট্যাক্স কর্তন করা হয়। আবার এজেন্টদের কমিশনের বিপরীতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ৫ শতাংশ উৎসে কর কর্তনের বিধান রয়েছে। এতে জীবন বীমা কোম্পানিগুলোর ডিপোজিট পলিসি হোল্ডারদের সংখ্যা কমে যাচ্ছে এবং বীমা এজেন্টরা আগ্রহ হারাচ্ছেন।

বীমা শিল্পের উন্নয়নে এসব বাধা দূর করার উপায় হিসেবে তিনি বলেন, ডিপোজিট হোল্ডারদের মুনাফার ওপর ৫ শতাংশ গেইন ট্যাক্স, এজেন্টদের কমিশনের বিপরীতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ৫ শতাংশ উৎসে করের যে বিধান রয়েছে তা প্রত্যাহার করতে হবে। তা না হলে বীমা কোম্পানির ব্যবসা কমতেই থাকবে এবং কোম্পানিগুলোর পক্ষে টিকে থাকা কষ্টসাধ্য হবে।

সংবাদ সম্মেলনে বিআইএর বিআইএর সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটু, কার্যনির্বাহী সদস্য মোজাফফর হোসেন পল্টু, স্বদেশ লাইফের চেয়ারম্যান নুরুল আলম, নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মনিরুল হক, মেঘনা লাইফ ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে