,

কসবায় দিনদুপরে কম্পিউটার দোকানে চুরি।

soft linkব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর শহরের পুরাতন বাজারে দিনদুপুরে সফট কিং নামক একটি কম্পিউটার দোকানে চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দলটি কম্পিউটার দোকান থেকে মাদার বোর্ড, হার্ডডিস্কসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে; কসবা পুরাতন বাজারের গোলাম মাওলার স্বত্বাধীকারী সফট কিং নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুপুরে দোকানের গ্লাসের তালা লাগিয়ে বাড়িতে যায়। এ সময় একটি সংঘবদ্ধ চোরের দল গ্লাসের তালা ভেঙ্গে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। সফট কিং ব্যবসা প্রতিষ্ঠানে স্বত্বাধীকারী গোলাম মাওলা বলেন; চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য কমপক্ষে দেড় লক্ষাধিক টাকা। কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মিজানুর রহমান বলেন; চুরি যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ