,

‘প্রধানমন্ত্রী ভারতকে সবকিছু অবলীলায় দিয়ে এসেছেন’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে কিছুই আনতে পারেননি। সবকিছু অবলীলায় বিলিয়ে দিয়ে এসেছেন। তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে তিনি ব্যর্থ হয়েছেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ব্যক্তি বা দলের জন্য নয় আমাদের আন্দোলন গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য।

বিএনপি মহাসচিব বলেন, এই অভিন্ন নদীর পানি কারো দয়া নয়, এটা আমাদের অধিকার। নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে এ প্রসঙ্গ নিয়ে সরকারকে জাতিসংঘে যাওয়ার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন। আমরা একটি সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে চাই।

মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে