বিএনপির ঢাকা মহানগর কমিটি গঠিত
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান খবরটি নিশ্চিত করে জানান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন হাবীব উন নবী খান সোহেল। আর সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে কাজী আবুল বাশারকে।
এদিকে বিএনপি’র ঢাকা মহানগর উত্তরে সভাপতি আবদুল কাইয়ূম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান উল্লাহ হাসান।
মঙ্গলবার এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের অনুমোদিত আংশিক নির্বাহী কমিটি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। বাংলা ট্রিবিউন













