বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে চড়ে বাড়িতে ফিরলেন মন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম রাজধানীর মতিঝিল থেকে বাসায় ফেরার জন্য মিন্টু রোড পর্যন্ত বাসে চড়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সরকারি কর্মচারি কল্যাণ বোর্ডের ২৮টি গাড়ি উদ্বোধন করার পর এভাবেই বাসে করে বাড়িতে ফেরেন তিনি।

উদ্বোধন শেষে তিনি গাড়ি চালককে বলেন, ‘অনেকদিন দেশে বাসে চড়ি না, আমি বাসে চড়েই বাসায় ফিরতে চাই। আমাকে একটু এগিয়ে দেন।’

এরপর ওই বাস তাকে বাসায় পৌঁছে দিয়েছে। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, কর্মচারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরীন আখতারসহ সংশ্লিষ্টরা বাসে উপস্থিত ছিলেন।

শিরীন আখতার জানান, প্রতিদিন ১০ হাজার সরকারি কর্মচারিকে সাভার, গাজীপুর, নারায়নঞ্জ, নরসিংদী থেকে সচিবালয়সহ রাজধানীর কয়েকটি অফিসে আনা নেয়া করা হয়। এসব বাসের মধ্যে ২৮টি বাস প্রতিস্থাপন করা হয়েছে। পুরনো জরাজীর্ণ বাস তুলে দিয়ে নতুন বাস নামানো হয়েছে। সেই ২৮টি বাস উদ্বোধন শেষে বাসে চড়েই বাসায় ফেরেন তিনি।

এ জাতীয় আরও খবর