মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে যেতে চাই, তবে ক্ষেত্র প্রস্তুত করতে হবে : মির্জা ফখরুল

news-image

সব দলকে আগামী নির্বাচনে যাওয়ার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা নির্বাচনে যেতে চাই। তবে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে হবে। দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেফতার হওয়া নেতাদের মুক্তি দিয়েই ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সব দল যেন নির্বাচনে অংশ নেয় সেটিও নিশ্চিত করতে হবে। যদি মামলা চলতে থাকে এবং নেতাদের গ্রেফতার অব্যাহত থাকে তাহলে নির্বাচনের ওয়ে আউটটা কী হবে?’

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এ কারণেই সরকার আমাদের নেতাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিচ্ছে এবং তাদের গ্রেফতার করছে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খোলা ময়দানে আসুন, আসুন খোলা ময়দানে এক সঙ্গে খেলি।’

সম্প্রতি কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সরকারের মতো ডাবল স্ট্যান্ডার্ড না। পিটিয়ে-পুটিয়ে আমরা পাশে বসায় না। সরকার তাদেরযে স্বীকৃতি দিয়েছে বিএনপি সরকার ২০০৬ সালেই গেজেট প্রকাশ করে সে স্বীকৃতি দেয়েছিল। হেফাজত ইসলামের যেসব দাবি আছে তার মধ্যে কিছু যুক্তিসঙ্গত বলে দাবি করছি। হেফাজতকে বিভিন্নভাবে বশ করে সম্পর্ক গড়ে তুলেছে সরকার।’

তিনি আরও বলেন, আমরাও চাই মাদ্রাসার শিক্ষা আরও আধুনিক হোক এবং ছাত্ররা বর্তমান পৃথিবীর উপযোগী ও ওয়ার্কিং ফোর্স হিসেবে গড়ে উঠুক।’

হাওর এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রমকে অপ্রতুল ও লোক দেখানো মন্তব্য করে তিনি বলেন, ‘হাওর এলাকায় যতটা ত্রাণ দরকার প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।’

তিনি বলেন, আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে চাই এবং বিরোধী দল হিসেবে অবদান রাখতে চাই।’

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী