শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব একাদশে সুযোগ পাওয়াটা বিরাট সম্মানের: তামিম ইকবাল

taগত ২২ জুন ২০০ শত বছরে পা রাখে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস। এ উপলক্ষে মেরিলিবোন ক্রিকেট ক্লাব(এমসিসি) ৫ জুলাই প্রীতি ম্যাচ খেলবে অবশিষ্ট বিশ্ব একাদশের সঙ্গে। ম্যাচে একমাত্র বাংলাদেশি হয়ে অংশ নিবেন তামিম ইকবাল খান।

রেস্ট অব দ্য ওয়ার্ল্ড বা অবশিষ্ট বিশ্ব একাদশের হয়ে খেলবেন চট্টগ্রামের এই তারকা। রেস্ট অব দ্য ওয়ার্ল্ডকে নেতৃত্ব দেবেন শেন ওয়ার্ন। শচীন টেন্ডুলকার এমসিসির নেতৃত্ব দেবেন। এই দলে খেলবেন ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ব্রায়ান লারাও। একমাত্র বাংলাদেশি হয়ে তামিম লর্ডসের অনার বোর্ডে নাম লিখিয়েছেন। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন মারকুটে এই ওপেনার। বিশ্ব একাদশে সুযোগ পাওয়াটা যে বিরাট সম্মানের তা এরই মধ্যে জানিয়েছেন তামিম ইকবাল।

রেস্ট অব দ্য ওয়ার্ল্ড: শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া, অধিনায়ক), শহিদ আফ্রিদি (পাকিস্তান), টিনো বেস্ট (ওয়েস্ট ইন্ডিজ), তামিম ইকবাল (বাংলাদেশ), পল কলিংউড (ইংল্যান্ড), এডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া), মুত্তিয়া মুরলিধরন (শ্রীলংকা), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), বিরেন্দার শেবাগ (ভারত), পিটার সিডল (অস্ট্রেলিয়া), যুবরাজ সিং (ভারত)।

এমসিসি: শচিন টেন্ডুলকার (ভারত, অধিনায়ক), সাঈদ আজমল (পাকিস্তান), শিব নারায়ন চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ), রাহুল দ্রাবিড় (ভারত), এ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), উমর গুল (পাকিস্তান), ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ), ব্রেট লি (অস্ট্রেলিয়া), ক্রিস রিড (ইংল্যান্ড), শন টেইট (অস্ট্রেলিয়া), ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড)।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান