,

‘চীন-ভারত যুদ্ধ হলে ঝুঁকিতে পড়বে বাংলাদেশ’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ভারতের সঙ্গে সামরিক সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় চীন-ভারত যুদ্ধ বাঁধলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার আনুষ্ঠানিক কাঠামো কেন প্রয়োজন হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সমঝোতা স্মারকে কী আছে, তা বিস্তারিত প্রকাশের দাবি জানান তিনি।

হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘বিভিন্ন কোর্সে অংশগ্রহণ; এগুলো তো চলছেই। নতুন তো কোনো কিছু দেখি না যার জন্য একটি সমঝোতা স্বাক্ষর করতে হলো। তাহলে কি গোপন কিছু আছে এর মধ্যে? ধরলাম চীন আর ভারতের মধ্যে যুদ্ধ লেগে গেল। ভারত চাইবে তার সেনাবাহিনী, ট্যাংক বা অন্যান্য অস্ত্রশস্ত্র বাংলাদেশের ওপর দিয়ে যেতে। তখন আমরা চীনের শত্রু হয়ে গেলাম। আমরা তো কারো শত্রুতা চাই না।’

বিশ্ব রাজনীতির যেভাবে নতুন মেরুকরণ হচ্ছে, সে সময় কোনো একটি দেশের সঙ্গে এ ধরনের সমঝোতা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্য নষ্ট হবে বলে মন্তব্য করেন হাফিজউদ্দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে