বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে : খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, লেখাপড়ার পাশাপাশি হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার করা একটি সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন এই মন্তব্য করেন।

আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাময়িকীটির মোড়ক উন্মোচন করা হয়।

ওই সময় সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ছাত্রদলের অতীত ইতিহাস গৌরবোজ্জ্বল। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির সক্রিয় ভূমিকা ছিল। বর্তমান পরিস্থিতিতেও ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাহ উদ্দিন টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক প্রমুখ।

এ জাতীয় আরও খবর