,

দাদার জন্মদিনে কিমের সামরিক শক্তি প্রদর্শন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :স্বৈরশাসক কিম জং-উনের দাদা, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের ১০৫তম জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানী পিয়ংইয়ংয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটি উত্তর কোরিয়ায় ‘ডে অব দ্য সান’ হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ শুরুর আগে তেদং নদীর তীরে সেনাভর্তি শত শত ট্রাকের সারি দেখা যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এর মধ্য দিয়ে শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়; ওয়াশিংটন, সিউল, টোকিওর মতো শহরগুলোকেও কঠোর বার্তা পাঠাতে চায় উত্তর কোরিয়া। এই প্যারেড অনুষ্ঠানে কিম জং-উনকে বেশ উৎফুল্ল দেখা গেছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়টি ওয়াশিংটন ও সিউলের দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটির নতুন অস্ত্রের পরীক্ষার জবাব যুক্তরাষ্ট্র সামরিকভাবে দেবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ‘ডে অব দ্য সান’ উপলক্ষে উত্তর কোরিয়া নতুন কোনো অস্ত্রের পরীক্ষা চালাতে পারে, এমন সম্ভাবনায় উত্তেজনা বিরাজ করছে।

পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম- এমন যুদ্ধাস্ত্র বহনকারী রকেট তৈরির উচ্চাকাঙ্ক্ষা রয়েছে উত্তর কোরিয়ার। দেশটি ইতিমধ্যে পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে । এর মধ্যে তিনটি জাপানের কাছাকাছি জলসীমায় পড়েছে। উত্তর কোরিয়া শিগগিরই ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে গুঞ্জন রয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে ঠেকাতে বদ্ধপরিকর। ইতোমধ্যে কোরীয় উপদ্বীপের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহর ইউএসএস কার্ল ভিনসন।। জাপানি যুদ্ধজাহাজও এই বহরের সঙ্গে যোগ দেবে এমন ঘোষণাও এসেছে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, পিয়ংইয়ংয়ের প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে শত্রুতামূলক নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোর পাল্টা ও সমুচিত জবাব দেবে দেশটির সেনাবাহিনী ও জনগণ। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে