সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহৎ সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার

news-image

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট কিম ইল সুংয়ের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহৎ সামরিক শক্তি প্রদর্শন করল পিয়ংইয়ং। দিনটিকে ‘সূর্য দিবস’ হিসেবে পালন করে উত্তর কোরিয়া। শনিবার পিইংইংয়ের তেদং নদীর তীরে অসংখ্য সেনা ও শত শত ট্যাংকসহ অন্যান্য যুদ্ধাস্ত্র নিয়ে সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করে উত্তর কোরিয়া। আর এর মাধ্যমে দেশটির বর্তমান ক্ষমতাসীন নেতা কিম জং উন পরবর্তী পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর আদেশ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিন, উত্তর কোরিয়ার এই বিশাল সামরিক প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ ছিল ডুবোজাহাজ থেকে নিক্ষেপ উপযোগী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন।
তবে উত্তর কোরিয়ার শনিবারের বিশাল সামরিক শক্তি প্রদর্শনের ব্যাপারটিকে মার্কিন বাহিনীর প্রতি চরম উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রতিবেশী দেশ চীনও এ ব্যাপারে গভীর সতর্কতায় রয়েছে। চলমান সঙ্কট সমাধান কল্পে যুক্তরাষ্ট্র- উত্তর কোরিয়াকে যুদ্ধাবস্থা থেকে সরে এসে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন।
মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসেনের নেতৃত্বে একটি স্টাইক গ্রুপ কোরিয় উপদ্বীপের কাছাকাছি অবস্থান নেয়ার জন্য ছুটে চলেছে। পিয়ংইয়ং নতুন করে পরমাণু পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে দেশটির ওপর হামলার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিতে পারেন বলে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে। সূত্র: বিবিসি , সিএনএন।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই