মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্নপত্র ছাপাতেই ভুলে গেল বিশ্ববিদ্যালয়! বাতিল পরীক্ষা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষায় গণ টোকাটুকির জন্য অনেক বার খবরের শিরোনামে এসেছে বিহার। প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাও এ রাজ্যে আকছার হয়ে থাকে। এর ফলে পরীক্ষাও বাতিল হয়েছে বহু বার। এ বারও পরীক্ষা বাতিল হল বিহারে। তবে, একেবারে অভিনব এক কারণে বাতিল হল স্নাতকোত্তর হিন্দির তৃতীয় পত্রের পরীক্ষা। ফাঁস নয়, এ বার প্রশ্নপত্র ছাপাতেই ভুলে গিয়েছে বিশ্ববিদ্যালয়! ঘটনাটি ঘটেছে তিল্কা মাঁজি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের (টিএমবিইউ)। কার্যত নজিরবিহীন এই ভুলের ফলে ৯৪ জন পরীক্ষার্থীকে পরীক্ষা না দিয়েই ফিরে যেতে হয়।

সূত্রের খবর, গত ১৩ এপ্রিল ভাগলপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর হিন্দির তৃতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান। পরীক্ষা শুরুর কিছু ক্ষণ আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খেয়াল হয় যে, প্রশ্নপত্র এসে পৌঁছয়নি তাঁদের কাছে। কী করে হল! বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পরীক্ষা নিয়মকের কাছে বিষয়টি জানতে চান।

নিয়ামক জানান, প্রশ্নপত্র ছাপাখানা থেকে এসে পৌঁছয়নি। এর পরই হিন্দি বিভাগ এবং পরীক্ষা নিয়মক দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্তাকে শো কজ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নলিনীকান্ত ঝা। ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাতিল হওয়া এই পরীক্ষা আগামী ২২ এপ্রিল নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী