,

সেনা জিপের সামনে বাঁধা যুবক, ভারতে বিতর্ক [ভিডিও]

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উপনির্বাচনে আইনশৃংখলা বাহিনীর সদস্যকে নির্যাতনের রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে আরেক বিতর্ক।

বৃহস্পতিবার কাশ্মীরে ইন্টারনেট চালুর নিষেধাজ্ঞা উঠে পাওয়ার পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এতে দেখা গেছে, ভারতীয় সেনাবাহিনীর জিপের সামনে দড়ি দিয়ে বাঁধা রয়েছে এক যুবক। জিপটি সমানে সামনে ধাবমান।

এ সময় এক সেনা সদস্যকে বলতে শোনা গেছে, ‘যারা পাথর নিক্ষেপ করবে, তারা একই পরিণতি ভোগ করবে।’

মূলত বিক্ষুব্ধ জনতা যাতে জিপে পাথর ছুড়তে না পারে সেজন্যই ওই যুবককে জীবন্ত ঢাল বানিয়ে ব্যবহার করেছে সেনাবাহিনী।

ওই যুবকের নাম ফারুক আহমেদ দার। বাদগামের সিতাহরন গ্রামের বাসিন্দা তিনি।

ফারুক জানিয়েছেন, তিনি পাথর নিক্ষেপকারী নন। জীবনে কখনও এমন কাজ করেননি। শাল ও কার্পেটে অ্যাম্বড্রয়েরির কাজ করেন তিনি।

তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে নতুন তোলপাড় শুরু হয়েছে।

https://youtu.be/A09SY7Zc77Y

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে