সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে ডোনাল্ড ট্রাম্পের কৌশল নিয়ে অনিশ্চয়তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগান সরকার বলছে, বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী বোমা ফেললে সেখানে ইসলামিক স্টেট গোষ্ঠীর ৩৬ জন যোদ্ধা নিহত হয়েছে। পারমাণবিক ক্ষমতাসম্পন্ন নয় এমন বোমার মধ্যে ‘মোয়াব’ নামের এই বোমাকে সবচেয়ে শক্তিশালী হিসেবে ধরা হয়।

বিবিসির দক্ষিণ এশিয়া সম্পাদক জিল ম্যাকগিভারিং বলছেন, এই হামলা হলো এমন সময় যখন আফগানিস্তানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল নিয়ে অনিশ্চয়তা চলছে এবং শান্তির লক্ষ্যে মস্কোতে রাশিয়া তার নিজস্ব কূটনৈতিক উদ্যোগ শুরু করছে।

আফগান সরকারি কর্মকর্তারা এই হামলা সমর্থন করে বলেছেন তাদের সাথে সমন্বয় করেই সেটা করা হয়েছিল। আফগান প্রেসিডেন্টের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ৩০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং একজন শীর্ষস্থানীয় আইএস কমান্ডার নিহত হয়েছেন।

এখানে কোনো সন্দেহ নেই যে, গভীর পাহাড়ি এলাকায় এবং পাকিস্তান সীমান্তর কাছে ইসলামিক স্টেট এর ঘাঁটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্র এবং আফগান বাহিনীকে অনেক বেগ পেতে হচ্ছে। আফগানিস্তানে আইএস ছোট হলেও উল্লেখযোগ্য হুমকি। তাদের হাজারখানেক যোদ্ধা আছে এবং তারা গত বছর ধারাবাহিক ভাবে কয়েকটি হামলা পরিচালনা করেছে, যাদের মধ্যে অনেকগুলোই ছিল সাম্প্রদায়িক।

আইএসকে লক্ষ্যবস্তু করার সিদ্ধান্ত এমন সময় এসেছে যখন আফগানিস্তানে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, এবং দেশের সবচেয়ে বড় সরকারবিরোধী বাহিনী, তালেবানরা ক্রমশ সাফল্য পাচ্ছে। আফগান সৈন্যদের জন্য আন্তর্জাতিক সমর্থন অত্যন্ত জরুরি, এবং সিনিয়র আমেরিকান সামরিক কমান্ডাররা তাদের সংখ্যা বৃদ্ধির জন্য ওয়াশিংটনে নতুন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের আফগান কৌশল কী হবে, সেটা এখনো পরিষ্কার না।

অতীতে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে এ ধরনের জাতি-গঠন প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে হবে। হয়তো তিনি এই দীর্ঘ সময় ধরে চলা এবং ব্যয়বহুল সংঘাত থেকে বের হয়ে আসতে চাইবেন, কিন্তু একই সাথে তিনি ইসলামিক স্টেট গোষ্ঠীর সম্প্রসারণ প্রতিহত করার অঙ্গীকারও করেছেন।

এই সবই হচ্ছে এমন সময়ে যখন আফগানিস্তানে শান্তির লক্ষ্যে রাশিয়া বহুপক্ষীয় বৈঠকের আয়োজন করেছে, যেখানে প্রধান আঞ্চলিক শক্তিগুলো অংশ নেবে- যেমন, চীন, পাকিস্তান, ভারত এবং ইরান।

যুক্তরাষ্ট্র এই বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা রাশিয়ার এই উদ্যোগ নিয়ে সন্দিহান এবং তালেবানদের সাথে রাশিয়ার আলোচনার বিরোধী। সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই