,

সেলফি : বন্ধুকে বাঁচাতে প্রাণ গেল ৪ জনের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : সেলফি তুলতে চলন্ত ট্রেনের গেটে গিয়ে দাঁড়ায় এক যুবক। কিন্তু বিধি বাম। ট্রেন থেকে পড়ে গেল সে। আর তাকে বাঁচাতে প্রাণ গেল ওই যুবকের চার বন্ধুর।

ভারতের পশ্চিমবঙ্গে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

পাঁচ বন্ধু গিয়েছিলেন হুগলির তারকেশ্বরে মন্দিরে পূজা দিতে। তারকেশ্বর থেকে লোকাল ট্রেনে বাড়ি ফিরছিলেন। এ সময় এক বন্ধু ট্রেনের দরজায় গিয়ে সেলফি তোলার চেষ্টা করেন। হঠাৎ হাত ফস্কে তাঁর দামি মোবাইলটি মোবাইল পড়ে যায়। সেটি তুলতে গিয়ে রেললাইনের পাশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাইরে পড়ে যান তিনি।

এ সময় লোকজনের চিৎকারে বাকি চার বন্ধু জানতে পারেন, তাদের এক বন্ধু ট্রেন থেকে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে ট্রেনের গার্ডকে খবর দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ট্রেন অনেকটাই এগিয়ে গেছে। ট্রেনের গার্ড লিলুয়া স্টেশনে ফোন করে ঘটনা জানালে এক কিলোমিটার দূরে বেলুড় স্টেশনে থামানো হয় ট্রেন।

চার বন্ধু তখন ট্রেন থেকে নেমে তিন এবং চার নম্বর লাইনের মাঝবরাবর লিলুয়ার দিকে হাঁটতে শুরু করেন। সে সময় ওই দুটি লাইন ধরেই আসছিল লোকাল ট্রেন। দুই লাইনের মাঝখানে পড়ে গিয়ে তারা থতমত খেয়ে যান।

এ সময় তিন বন্ধু একসঙ্গে ছুটতে শুরু করেন তিন নম্বর লাইন ধরে। কিন্তু বর্ধমান ট্রেনের ধাক্কায় তিনজনই ছিটকে পড়েন লাইনের ধারে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আর অপর বন্ধু চার নম্বর লাইনের ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

নিহত চারজনই দমদম পার্কের বাসিন্দা। এরা হচ্ছে- কাজলচন্দ্র সাহা, সঞ্জীব পোল্লে, সুমিত কুমীর ও চন্দন পোল্লে। এদিকে প্রথমে যে বন্ধু সেলফি তুলতে গিয়ে পড়ে গিয়েছিল তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম তারক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে