,

বাংলাদেশ সফরে আসছেন ডেভিড ক্যামেরন

news-image

বাংলাদেশ সফরে আসছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে তার এই সফর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

চার দিনের সফরে আগামী ২৪ তারিখ তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তিনি।

এ ছাড়া ২৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে ক্যামেরনের বৈঠক হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে থাকায় এ বিষয়টি এখনো নিশ্চিত নয়।

প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে দেশটির বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষ জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ডেভিড ক্যামেরন। তিনি ও তার দল যুক্তরাজ্যের ইইউয়ের সঙ্গে যুক্ত থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।

ব্রেক্সিটের পর পদত্যাগের ঘোষণা অনুযায়ী ওই বছরের সেপ্টম্বরেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন ক্যামেরন। পরে তিনি নিজের ব্যবসায় মনোনিবেশ করেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কখনই বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা তার প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে।

তবে ডেভিড ক্যামেরনের সফরের বিষয়ে জানতে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে যোগাযোগ করা হলে ‘বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই’ বলে জানান দায়িত্বশীল কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে