,

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় বিশ্ববাসী!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি ও পরাশক্তিধর দেশগুলোর মধ্যে ক্রমশ বেড়ে চলা উত্তেজনার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্ববাসী। আর তার প্রমাণ মিলেছে গুগল সার্চ রেকর্ডে।

ইনফোওয়্যারস ওয়েবাসইট এর পরিসংখ্যান মোতাবেক, সম্প্রতি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ নিয়ে গুগল সার্চ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে অন্য যে কোনো সময়ের তুলনায়। এর পাশাপাশি ‘ট্রাম্প যুদ্ধ’, ‘সিরিয়া যুদ্ধ’, ‘পরমাণু যুদ্ধ’ ইত্যাদি যুদ্ধকেন্দ্রিক কিওয়ার্ড দিয়ে সার্চের রেকর্ড দিনকে দিন বেড়েই চলেছে।

কোরিয়া উপদ্বীপের দিকে বিমানবাহী রণতরী কার্ল ভেনসনের নেতৃত্বে মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ ছুটে চলছে। এ গ্রুপের সঙ্গে জাপানের নৌবাহিনী যৌথ সামরিক মহড়া করবে বলে ঘোষণা করেছে। এ ছাড়া, চলতি মাসের ৭ তারিখে হামলার পরও মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ার দিকে তাক করা আছে। অপরদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুদ্ধের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন। সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক একরকম তলানিতে গিয়ে ঠেকেছে। এদিকে, চীন উত্তর কোরিয়ার সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন করছে বলেও খবর প্রচারিত হয়েছে। যদিও বেইজিং এ খবরের সত্যতা অস্বীকার করেছে। আর এসব নানাবিধ কারণেই বিশ্ববাসীর মনে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার জন্ম নিয়েছে।

২০০৪ সালের পর এবারই প্রথম তৃতীয় মহাযুদ্ধ নিয়ে সার্চ গুগোলে রেকর্ড সৃষ্টি করেছে। এ ছাড়া, ২০০৬ সালের পর এই প্রথম ‘যুদ্ধ’ সংক্রান্ত বিষয়ে সার্চে রেকর্ড সৃষ্টি হলো। ২০০৬ সালে উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর ‘যুদ্ধ’ নিয়ে ব্যাপক সার্চ করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে