বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাশার আল আসাদতে কসাই বললেন ডোনাল্ড ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে কশাই বলে অভিহিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে রাসায়নিক অস্ত্র ব্যবহারে বহু প্রাণহানির ঘটনায় আসাদকে দায়ী করে একথা বলেন তিনি।

সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন রাশিয়া সফরে। আর আলোচনা শেষ হওয়ার পরপরই এমন মন্তব্য করলেন মিস্টার ট্রাম্প। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর সমর্থন প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সর্বনিন্ম পর্যায়ে রয়েছে।

এর আগে, মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রীর সাথে প্রায় দুই ঘণ্টার আলোচনায় বসেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন। আলোচনা শেষে দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে মন্তব্য করে মিস্টার টিলারসন বলেন, এই অবস্থার অবশ্যই উন্নতি করতে হবে।

এদিকে, পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিতি পাওয়া রেক্স টিলারসন যখন রাশিয়ায় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমাতে ব্যস্ত তখন মার্কিন প্রেসিডেন্ট আবারও সমালোচনা মুখর হলেন সিরিয়ার বাশার সরকারের।

এছাড়া, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্ত করার দাবি জানিয়ে প্রস্তাব রেখেছে এবং সেই তদন্তে যেন সিরিয়া সরকারই সহায়তা করে সেই দাবিও জানানো হয়। এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ফলে সৃষ্টি হয় তীব্র বিতর্কের। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর