,

প্রধানমন্ত্রী ভরা হাতে গিয়ে ফিরেছেন খালি হাতে : খালেদা

news-image

 

বিনোদন ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভরা হাতে ভারত গিয়ে খালি হাতে ফিরেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।বুধবার বিকেলে গুলশানে তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

খালেদা জিয়া বলেন, তিনি (প্রধানমন্ত্রী) দেশবাসীকে প্রত্যাশার আশ্বাস দিয়ে খালি ঝুলি নিয়ে ফিরেছেন। তিস্তাতো নয়ই, আমাদের সুন্দরবন ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একটি কথাও বলেননি।

তিনি বলেন, শেখ হাসিনা সেখানে ক্ষমতাকে আরো দীর্ঘস্থায়ী করতে গেছেন। কিন্তু জনগণ পাশে না থাকলে বিদেশী প্রভূর সাহায্য নিয়ে বেশিদিন ক্ষমতা আকড়ে ধরে রাখা যায় না। দেশবাসী ৫ জানুয়ারি ভোটকেন্দ্রে না গিয়ে এই সরকারের প্রতি অনাস্থা ইতোমধ্যেই জানিয়েছে।

প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত ভারত সফর ও সফর পরবর্তী সংবাদ সম্মেলনে দেয়া তার বক্তব্যের জবাবেই বিএনপি প্রধানের এই সংবাদ সম্মেলন।

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ভারত থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নয়াদিল্লি সফরকালে শনিবার ও রবিবার ঢাকার গুলশান কার্যালয়ে আলাদা দুই অনুষ্ঠানে খালেদা জিয়া সরাসরি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ বিক্রি করে দেশে ফিরবেন। আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্যই এটি করবেন আওয়ামী লীগ প্রধান।

ওই বক্তব্যের জবাবে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশ বিক্রি নয়, রক্ষা করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে