,

দেশ কখনও বিক্রি করা যায় না : ট্রুথ পার্টি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে খালেদা জিয়া দেশ বিক্রির গভীর ষড়যন্ত্র বলে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে ট্রুথ পার্টির চেয়ারম্যান গোলাম হাবিব দুলাল বলেছেন, তার এ বক্তব্যে জাতিকে ছোট করা হয়েছে। দেশ কখনও বিক্রি করা যায় না। বিক্রিও হয়নি।

বুধবার পল্টনে পার্টির অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির জরুরী সভা শেষে এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম হাবিব দুলাল বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে বিএনপি নেত্রীর কল্পিত দেশ বিক্রির গল্প বিরোধী শক্তিকে বরং সমালোচনার মুখে ফেলেছে।

তিস্তার পানির ন্যায্য হিস্যার বিকল্প সন্ধান বিশেষজ্ঞদের জানা নেই উল্লেখ করে ট্রুথ পার্টির চেয়ারম্যান বলেন, হাজার হাজার অনাবাদি জমি, লক্ষ্য লক্ষ্য টন কৃষি পণ্যের ঘাটতি, লাখো বেকার শ্রমিকের নিঃস্ব জীবন-যাপন, ভুর্গস্থ পানি নাগালের বাইরে চলে যাওয়া এবং জীব বৈচিত্রের ধ্বংসের আহাজারী সমাধানের পথ সৃষ্টি হয়নি।

প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রাপ্তির খাতা শূন্য, দানের খাতায় পূর্ণ দাবি করে সাবেক এই সাংসদ বলেন, নীতিবাচক দিকগুলো গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে না। ৪২টি সমঝোতা স্মারক, প্রটোকল ও চুক্তি ম্বাক্ষরের ফলে বাংলাদেশে সামরিক-বেসামরিক ব্যবসা এবং সমরাস্ত্রের বাজার নিশ্চিত হওয়ায় ভারত আনন্দিত।

তিনি বলেন, ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশকে বড় কোন শত্রু আক্রমণ করবে তেমনটা প্রতিষ্ঠিত নয়। কিন্তু ভারতের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাংশে পরমাণু অস্ত্রে সজ্জিত বড় বড় শত্রুরা বসে আছে। যার ফলে তাদের একটা প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন ছিলো এবং তা তারা অর্জন করেছে।

তিনি বলেন, এত কিছুর পরও তিস্তার পানি সমস্যার সমাধান যদি হতো, তাহলে বাংলাদেশের জনগণ হাঁসি মুখে সবকিছইু মেনে নিতো।

সভায় পার্টির মহাসচিব এ টি এম গোলাম মাওলা চৌধুরী বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরও তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার কোন সমাধান হয়নি। তার উপর কেউ কেউ আবার ফেনী নদীকে অভিন্ন নদী বানিয়ে এর অধিকারে ভারতীয় ভাগ প্রতিষ্ঠিত করতে চায়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পার্টির জেষ্ঠ্য নেতা আবু সৈয়দ, শাহ আলম হাওলাদার, নুরুল কাদের চৌধুরী, জহিরুল ইসলাম, মাওলানা নুরুল কাদের সিদ্দিকী, শহিদুল হাই হাইছুর, তাইফুন নাহার রোজী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে