বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে তাইওয়ানে নিষিদ্ধ কুকুর-বিড়াল খাওয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এতদিন তাইওয়ানে কুকুর-বিড়াল খাওয়ায় কোনো নিষেধ ছিল না। ফলে কোনো কোনো রেস্টুরেন্টে এ ধরনের খাবার পরিবেশিত হত। তবে এবার তাইওয়ানে খাদ্য হিসাবে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ হলো।

গতকাল মঙ্গলবার দেশটির সংসদে এক সংশোধনী বিলের মাধ্যমে মানুষের জন্য কুকুর ও বিড়ালের মাংস গ্রহণ নিষিদ্ধ করা হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

তাইওয়ানের পার্লামেন্টে সংসদে এই বিলের মাধ্যমে শুধুমাত্র কুকুর, বিড়ালের মাংস খাদ্য হিসাবে গ্রহণ করা যাবে না উল্লেখ করে একটি আইন চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর পাশাপাশি ভ্রমণের সময়ে মোটর বাইক কিংবা যেকোনো যানবাহনে পাশের আসনে পোষ্যকে নেয়া যাবে না।

তাইওয়ানের যেকোনো নাগরিককে এই আইনের লঙ্ঘন করতে দেখা গেলে তার জরিমানাসহ দুই বছরের বেশি কারাদণ্ড ভোগ করতে হবে।

মূলত দেশটির প্রাণী সংরক্ষণের জন্য উন্নত পদক্ষেপের অংশ হিসেবে এই আইন করা হয়েছে। মঙ্গলবার তাইওয়ান সরকারের নেয়া প্রাণী সংরক্ষণের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই সঙ্গে এও বলা হয়েছে, এশীয় কোন দেশে প্রাণী সংরক্ষণের জন্য এই প্রথম এতো কড়াকড়ি আইন করা হলো।
২০০১ সালে তাইওয়ানে আইন করে এ ধরনের পোষা প্রাণীর মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময়ে এটিকে অর্থনৈতিক উদ্দেশে বলে দাবি করা হয়।

তাইওয়ানে এক সময়ে প্রচুর পরিমাণে কুকুরের মাংস নিয়মিত খাবারের মেনুতে রাখা হতো। কিন্তু এখন সে অবস্থা নেই।

গত বছর তাইওয়ানের প্রেসিডেন্ট তিসাই ইনং-ওয়ান অবসরপ্রাপ্ত তিনটি দেহরক্ষী কুকুর দত্তক নেন। এ ছাড়াও রয়েছে তার দুইটি বিড়াল। যাদের নাম কুকি ও অ্যা-তিসাই।

গত বছর অক্টোবরে তাইওয়ানের এক ব্যক্তিকে দশ মাসের কারাদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে রাস্তার এক বিড়ালকে হত্যার অভিযোগ ছিল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ