যুক্তরাজ্যের সহায়তা বাড়ানো প্রয়োজন : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের সহায়তা কমে যাওয়ায় চিন্তিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, দশ বছর আগেও দেশটি থেকে যেখানে বছরে ২৩০ মিলিয়ন পাউন্ড সহায়তা পাওয়া যেত, এখন সেটা কমে নেমে এসেছে ১০০ মিলিয়ন পাউন্ডে।
মঙ্গলবার বিকেলে ইআরডি মিলনায়তে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক প্রতিমন্ত্রী ডেবিট ব্লেকের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এমন চিন্তার কথা বলেন।
যুক্তরাজ্য বাংলাদেশের শিক্ষা, দারিদ্র্য নিরসনে সহায়তা করে থাকে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তাদের সহায়তা বাড়ানো প্রয়োজন।
বৈঠকে দারিদ্র্য নির্মূলে বাংলাদেশের অগ্রগতির কথা জানতে চান ব্রিটিশ মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, সরকারের নানমুখী সুরক্ষা কর্মসূচীর ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। বেক্সিটের কারণে দুই দেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বাস দেন ব্লেক।











