মামলায় হারে ইউনূস দোষ হয় আমার : প্রধানমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শান্তিতে নোবেল বিজয়ী ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলায় হেরে যান তিনি (ইউনূস), আর দোষ হয় আমার।

মঙ্গলবার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি ভারত সফরের নানা দিক তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রশ্ন করা সাংবাদিককে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, তাদের (হিলারি-ইউনূস) ষড়যন্ত্র বহু আগের। আপনারা এত পরে জানছেন কেন? ভারতের একটি পত্রিকায় এ ষড়যন্ত্র নিয়ে সংবাদ প্রকাশের পর আপনাদের নজরে এসেছে।

প্রধানমন্ত্রী ড. ইউনূসের সমালোচনা করে বলেন, গণমাধ্যমের সম্পাদক, মালিক এবং শান্তির দূত (ইউনূস) মিলে আমাকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল। সফল হয়নি। জনগণ তাকে (ইউনূস) মেনে নেয়।

তিনি বলেন, আদালতের সিদ্ধান্তে তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরে যেতে হয়েছে। যা হয়েছে আইনের মাধ্যমে। এখানে আর কারও হস্তক্ষেপ ছিল না। তাদের ষড়যন্ত্রের কারণেই আমাকে গ্রেফতার করা হয়। এই শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। আজ যারা বিবেকের কথা বলেন, তখন তাদের বিবেক কোথায় ছিল।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন