সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এভারেস্টে ডিজে শো ‘পৃথিবীর সর্বোচ্চ পার্টি’

news-image
বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনতা তৈরি ও দরিদ্রদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এবার মাউন্ট এভারেস্টের ১৭ হাজার ৬শ’ ফুট উঁচু বেসক্যাম্পে ডিজে শো করতে যাচ্ছেন পল ওকেনফোল্ড। একটি রেকর্ডিং সংস্থার উদ্যোগে মঙ্গলবার সকালে এ অনুষ্ঠান করার কথা রয়েছে তিনবার গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনীত ব্রিটিশ এই ডিজে সুপারস্টারের।
পর্বতারোহণের জন্য উপযোগী সময় শুরু হওয়ায় নেপালে অভিযাত্রীদের ভিড়ও বাড়ছে প্রচুর। আর এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছেন পল। ব্রিটিশ তরুণদের মধ্যে বিপ্লব সৃষ্টিকারী ১৯৬৭ সালে ইবিজা সৈকতে তার ডিজে শো ‘সামার অব লাভ’ কে নবজন্ম দিয়ে ‘পৃথিবীর সর্বোচ্চ পার্টি’ (হাইয়েস্ট পার্টি অন আর্থ) এ ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন ৫৩ বছর বয়েসী এই ডিজে। এ থেকে সংগৃহীত অর্থ ২০১৫ সালে নেপালে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বাস্তুহারাদের পুনর্বাসনে দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
তিন দশকেরও বেশি সময় ডিজে-র পেশায় আছেন পল। জুটি বেঁধেছেন ম্যাডোনা ও ইউ২-র মতো আইরিশ ব্যান্ডের সঙ্গেও। তবে এবার শো যেহেতু এভারেস্টের কোলে, তাই কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলে দিয়েছেন তিনি।
‘বেশিরভাগ শ্রোতাকে বসেই শুনতে হবে গান। বায়ুস্তর খুব পাতলা হওয়ায় অক্সিজেনেরও ঘাটতি হতে পারে’ বলে জানিয়েছেন পলের সহকারী নেপালি ডিজে রান়়জেন ঝা। এই অনুষ্ঠানের আগে পলের পাহাড়ে চড়ার অভিজ্ঞতা তেমন একটা ছিল না। এর জন্য তিনি চার মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন। তবে পলের শো নিয়ে আপত্তিও উঠেছে। অনেকের মতে, হিমালয়ের শান্তি ও নির্জনতা এতে বিঘ্নিত হতে পারে। দ্য গার্ডিয়ান।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি