,

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে চীন : অ্যামনেস্টি

news-image

অনলাইন ডেস্ক : সারা বিশ্বের মধ্যে চীনে ২০১৬ সালে সবচেয়ে বেশী লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে বিশ্বে সার্বিক মৃত্যুদণ্ডের হার কমেছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মানবাধিকার সংস্থাটি আরো জানায়, এশিয়ার বৃহৎ দেশ চীনেই কেবল কয়েক হাজার লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আদালতের রেকর্ড ও সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।

চীনের হিসাব বাদ দিলে গত বছর বিশ্বের বাকী সকল দেশে মোট এক হাজার ৩২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১৫ সালের তুলনায় এটি ৩৭ শতাংশ কম। এক্ষেত্রে ৮৭ শতাংশ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মাত্র চারটি দেশ ইরান, সৌদি আরব, ইরাক ও পাকিস্তানে।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, বিদেশি নাগরিক জড়িত এমন মামলাসহ আরো শত শত মামলায় দেয়া মৃত্যুণ্ডাদেশ চীনের আদালতের রায়ের সরকারি ডাটাবেজ থেকে বাদ দেয়া হয়ে থাকে। এমনকি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি মৃত্যুদণ্ডের সংখ্যাকে রাষ্ট্রীয় গোপন তথ্য মনে করে।

অ্যামনেস্টির পূর্ব এশিয়া বিষয়ক পরিচালক নিকোলাস বাকুয়েলিন হংকংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রকৃতপক্ষে চীন হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টিকে সম্পূর্ণ রাষ্ট্রীয় গোপন বিষয় হিসেবে বিবেচনা করে থাকে। ২০১৪ ও ২০১৬ সালের মাঝামাঝি সময়ে চীনে কমপক্ষে ৯৩১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার খবর স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ পেলেও সরকারি অনলাইন ডাটাবেজে মাত্র ৮৫ জনের নাম উল্লেখ করা হয়। এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে