সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়াকে ৩ টুকরো করতে মার্কিন পরিকল্পনা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র বিষয়ক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লিবিয়াকে তিন ভাগে টুকরো করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানা গেছে।

লন্ডনভিত্তিক প্রভাবশালী সংবাদপত্র দ্যা গার্ডিয়ান খবরে বলা হয়েছে, সেবাস্টিয়ান গোর্কা নামের এই কর্মকর্তা একজন ইউরোপীয় কূটনীতিকের সাথে বৈঠকের সময় রুমালের ওপর ম্যাপ এঁকে তার পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন। তবে ওই কূটনীতিক সরাসরি সেই প্রস্তাব নাকচ করে বলেন, লিবিয়ার জন্য এর চেয়ে খারাপ পরিকল্পনা আর কিছু হতে পারে না।

প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এই বৈঠক হয় বলে দ্যা গার্ডিয়ান ওই খবরে বলেছে। সেবাস্টিয়ান গোর্কা এখন লিবিয়ার ওপর মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ার চেষ্টা করছেন। তবে খবরে বলা হয়েছে, ট্রাম্প এধরনের কোন পদ আদৌ তৈরি করবেন কি না, তা এখনও পরিষ্কার না।

লিবিয়ায় ২০১১ সালে নেটোর নেতৃত্বে এক অভিযানে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই লিবিয়াতে গৃহযুদ্ধ চলছে। লিবিয়ায় জাতিসংঘের তত্বাবধানে একটি জাতীয় সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন জোর সমর্থন জানিয়েছিল।

দ্যা গার্ডিয়ান বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার এই নীতিমালা পাল্ট দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেবাস্টিয়ান গোর্কার সাথে হাঙ্গেরির উগ্র ডানপন্থী দলের যোগাযোগ রয়েছে বলে অতীতে তার প্রবল সমালোচনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি