সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ার স্কুলে হামলা, নিহত ২, আহত ২

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনোয় প্রাইমারি স্কুলে বন্দুকধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী রয়েছেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে স্যান বার্নারডিনোর নর্থপার্ক এলিমেন্টারি স্কুলের ক্লাসরুমে এ ঘটনা ঘটে। এতে দু’জন গুরুত্বর আহত হয়েছেন। খবর ফক্স নিউজের।

সিটি পুলিস চিফ জ্যারোড বুর্গান জানিয়েছেন, হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। যদিও অনেকরই দাবি হামলাকারী নিজেই আত্মহত্যা করেছে। ঘটনার পর বাকি ছাত্রছাত্রীদের নিরাপদে পাশের হাইস্কুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে হামলাকারী কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই সুইডেনের স্টকহলমে বেপরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। ঘটনায় আইএস জঙ্গি সংগঠনের হাত ছিল। জঙ্গি নাশকতার শিকার হয়েছে রাশিয়া এবং লন্ডনও।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি