সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃতদেহের পাশে বসেই খাচ্ছেন ক্রেতারা, রমরমা রেস্তরাঁ!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পাশে শায়িত রয়েছে মৃতদেহ। আপনি মনের সুখে খেয়ে যাচ্ছেন। মাঝে এক কাপ কফিতে সুখের চুমুকও দিয়ে নিলেন। এই কথা বোধহয় স্বপ্নেও ভাবতে পারবেন না বেশিরভাগ মানুষ। কিন্তু ভরতবর্ষে এমনটাই হচ্ছে বাস্তবে। যেখানে সমাধিস্থলেই রেস্তরাঁ খুলে বসেছেন আহমেদাবাদের কৃষ্ণণ কুট্টি। আর তাঁর এই ব্যতিক্রমী চিন্তার ফসল চলছে রমরমিয়ে।

যেখানে কুট্টির নিউ লাকি রেস্তরাঁ এখনও রয়েছে। বহু বছর আগে সেখানে ছিল মুসলিম সম্প্রদায়ের সমাধিক্ষেত্র। যেখানে ছিল মোট ১২টি সমাধি। স্থানীয়রা বলেন, এই সমাধিগুলি সপ্তদশ শতকের এক সুফি সন্তের শিষ্যদের। যাঁর সৌধ কাছের এলাকাতেই রয়েছে। প্রথম থেকেই সমাধিগুলি সরানোর ইচ্ছে ছিল না কুট্টির। কারণ তিনি মনে করেন, মৃত্যু মানে শান্তি। তাই এই মৃতদেহগুলি সৌভাগ্যের প্রতীক। হঠাৎ কুট্টির মাথায় একটা উপায় আসে। সমাধিগুলি সুন্দর করে বাঁধিয়ে রেলিং দিয়ে ঘিরে দেন তিনি৷ তার পাশে পাশেই বসিয়ে দেন টেবিল চেয়ার। সমাধিগুলি সঙ্গে নিয়েই শুরু হয়ে যায় নিউ লাকি রেস্তরাঁ।

প্রতিদিন সমাধিগুলিকে পরিষ্কার করা হয়। তাঁতে চাদর দিয়ে ঢাকা হয়। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। পবিত্র আত্মাদের কাছে প্রার্থনা করেই কাজ শুরু করেন রেস্তরাঁ কর্মীরা। ক্রেতারাও ধীরে ধীরে এই ব্যবস্থা মেনে নিয়েছেন। জনপ্রিয়তা বেড়েছে সমাধিক্ষেত্র নিয়ে তৈরি হওয়া এই রেস্তরাঁ। কুট্টির বিশ্বাস সমাধিক্ষেত্রের অশরীরিদের আশির্বাদেই এমনটা হচ্ছে। আহমেদাবাদের মানুষরাও এই বিরল অভিজ্ঞতা ছাড়ছেন না। অনেকে তো নিয়মিত যাতায়াত শুরু করেছেন রেস্তরাঁয়। দিব্যি খাবার অর্ডার দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন। এই অভিজ্ঞতার সাক্ষী হতে ভিড় জমাচ্ছেন আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি