মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে ব্রিটেনের চাপ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে রাশিয়ার ওপর নতুন করে যৌথভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের ওপর চাপ দিতে যাচ্ছে ব্রিটেন। সোমবার ইতালিতে শুরু হতে যাওয়া জি-সেভেন সম্মেলনে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দাবি, গত সপ্তাহে ইদলিব প্রদেশে সিরিয়া সরকার রাসায়নিক বোমা হামলা চালিয়েছে। এতে শিশুসহ প্রায় একশ লোক নিহত হয়েছে। এর জবাবে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়েছে। তবে রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় আরো হামলা চালানো হলে তিনি অস্ত্র দিয়ে এর জবাব দেবেন।

সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন টুইটারে জানিয়েছেন, সিরিয়া ও আসাদকে মস্কোর সমর্থণের বিষয়ে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাপের জন্য তিনি মস্কো সফর বাতিল করেছেন। পরে তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে বলেছেন, পশ্চিমাদের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বার্তা দিয়েছেন। ‘তারা নির্দয়ভাবে এ কাজটি আবার করতে পারে। আমরা এই মুহূর্তটি ক্ষেপণ করতে চাই না। পুতিন এখনো যে স্বৈরশাসককে লালন করে চলছেন তার ব্যাপারে সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে।’

ব্রিটিশ পররাষ্ট্র সচিব স্যার মাইকেল ফ্যালন জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন পরোক্ষভাবে রাশিয়া এই রাসায়নিক হামলার জন্য দায়ী। রাশিয়া যদি সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছেদ করতে রাজী না হয়, তাহলে জি-সেভেন নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী